শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

টুকরো খবর

ডাকাত গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ দুই ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। রবিবার গভীর রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া।

শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ৬

সিংড়া (নাটোর): ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়ায় শ্রমিক লীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নবেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজনুর ইসলাম ও সেক্রেটারি মাজহারুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল রোববার বিকেলে স্থানীয় দারুল ফোরকান ট্রাস্ট থেকে বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম থানা মোড়ে এসে শেষ হয়।

আসামী গ্রেপ্তার

ফেনী: ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় প্রধান আসামী মফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ফেনী শহরের এসএসকে রোডস্থ মাইশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী  মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা। ধৃত মফিজ সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার সফরপুর গ্রামের বলি বাড়ির মনির আহম্মদের ছেলে। এর আগে,à§­ নবেম্বর বিকাল ৫টার দিকে মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।

 à¦¬à¦¿à¦•্ষোভ মিছিল অনুষ্ঠিত

পিরোজপুরে মানবতাবিরোধী ও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নবেম্বর) বাদ আসর পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে মানবতাবিরোধী ও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) থেকে শুরু হয়ে মিছিলটি কৃষ্ণচূড়া মোড় হয়ে বিলাস চত্বর দিয়ে বড় মসজিদের পাশ দিয়ে থানার সম্মুখ দিয়ে ঈদগা মসজিদ হয়ে কাঁচা বাজার হয়ে বিলাস চত্বর দিয়ে বড় মসজিদের কাছে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ভ্যান চালকের লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস ও পিছনে হাত বাধা অবস্থায় ধান ক্ষেত থেকে আরাফাত হোসেন (à§§à§®) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুরের উত্তর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ঐ ভ্যানচালক পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ইটা বাওনা গ্রামের মিনহাজ ইসলামের পুত্র। 

কৃষকরা প্রতারিত

 

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে বাদশা সীড এন্ড এগ্রোর মিউজিকা জাতের আলু বীজ ক্রয় করে কৃষকরা প্রতারিত। ঘটনাটি ঘটেছে উপজেলার আওলাই ইউনিয়নের রাইগ্রাম বাজার এলাকা ও কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুর আবেদ আলীর মোড় এলাকায়। সংবাদ পেয়ে রবিবার সরেজমিনে গেলে রাইগ্রাম বাজারে ঐশি বীজ ভান্ডারের স্বত্বাধীকারী আব্দুল হালিম ও স্থানীয় মুগর চন্ডিপুর গ্রামের কৃষক লুৎফর রহমান, পার্শ্ববর্তী কালাই উপজেলার শালুকগাড়ী গ্রামের আব্দুল আলিমের পুত্র আব্দুল আজিজ জানান, বাদশা সীড এন্ড এগ্রোর প্রতিনিধি কালাই উপজেলার বালাখুর গ্রামের লিটন ও বিক্রয় প্রতিনিধি রনি আমাদেরকে জানান, এই বাদশা সীডের মিউজিকা জাতের আলু খুব ভালো হবে, বীজ মানসম্মত ও উচ্চ ফলনশীল উন্নত জাতের। তাদের প্রতিশ্রুতি এবং আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় বীজ ব্যবসায়ী আব্দুল হালিমের মাধ্যমে আমরা তাদের মিউজিকা জাতের আলু সংগ্রহ করে বপনের উপযোগী করার জন্য গাছ গজনোর অপেক্ষায় থাকি। কয়েকদিন পর দেখি আলুগুলো গাছ না উঠে পচে যেতে শুরু করে। 

অনলাইন আপডেট

আর্কাইভ